শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ২৮/১২/২০২৩ ১০:২১ পিএম

কক্সবাজার শহর থেকে মাত্র তিন মিনিটের দূরত্বে নির্মিত হওয়া দৃষ্টিনন্দন খুরুশকুল সেতু বৃহস্পতিবার খুলে দেওয়ার কথা থাকলেও খুলে দেয়া হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে ৩১ ডিসেম্বর রবিবার সর্বসাধারণের ব্যবহারের জন্যে খুলে দেয়া হবে।

বৃহস্পতিবার বিকেলে খুরুশকুল সেতু এলাকায় গিয়ে দেখা যায় শত-শত মানুষের অপেক্ষা। তারা খুরুশকুল সেতু পার হতে এসেছিলেন তবে খুলে না দেওয়ায় ফিরে যাচ্ছেন।

কক্সবাজার এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন খান জানান, সিভিল এভিয়েশন অথরিটি’র প্রকল্প পরিচালক না আসায় বৃহস্পতিবার খুলছে না বাকখাঁলী নদীর উপর নির্মিত খুরুশকুল সেতু। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন ও নতুন বছর শুরুর আগেই জনসাধারণের জন্য উন্মুক্ত হবে দৃষ্টিনন্দন খুরুশকুল সেতুটি খুলে দেয়া হবে বলে তিনি জানান।

সেতুটি শুধুমাত্র দুই পাড়ের সংযোগ ঘটায়নি, পর্যটন বুকাশ ও অর্থনীতিতে এই সেতু ইতিবাচক প্রভাব ফেলবে। তাই এই সেতুকে ঘিরে দারুন এক সম্ভাবনা দেখছে কক্সবাজারের মানুষ।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...