প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ৮:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৩ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও
চকরিয়া উপজেলার খুটাখালীতে প্রাইভেট কারের ধাক্কায় মোটর সাইকেল চালকসহ ২ জন গুরুত্বর আহত হয়েছে। ৩০ জুন শুক্রবার দুপুর ২টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তত্তার ব্রীজ নামক এলাকায় ঘটে এ দূর্ঘটনা। এতে আহতরা হলেন বর্ণিত ইউনিয়নের সেগুন বাগিচা গ্রামের অলি আহমদের পুত্র মোটর সাইকেল চালক হেডম্যান ছৈয়দুল হক (৪১) ও একই এলাকার মৃত মনিরুজ্জামানের পুত্র হেডম্যান নুরুল আলম (৫০)। তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মালুমঘাট হাসপাতালে ভর্তি করেছেন। খবর পেয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ দূর্ঘটনাস্থল থেকে কার ও মোটর সাইকেল জব্দ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, হেডম্যান ছৈয়দুল হক ঐসময় মোটর সাইকেল চালিয়ে তত্তারব্রীজ নামক এলাকায় পৌছলে চকরিয়ামূখী দ্রুতগামী প্রাইভেট কার এসময় তাদেরকে ধাক্কা দেয়। সাথে সাথে মোটর সাইকেল চালক ও আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে হেডম্যান ছৈয়দুল হকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি রুহুল আমিন দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়ি দুটি জব্দ করেছেন বলে জানায়।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...
Single Page Footer