প্রকাশিত: ১১/০৩/২০১৮ ১:২৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার
নথি নিম্ন আদালত থেকে হাইকোর্টে পাঠানো হয়েছে। আজ বেলা ১২টা ৫৫ মিনিটে ৫ হাজার ৩৭৩ পৃষ্ঠার নথিটি টিনের বাক্সে তালাবন্দি অবস্থায় হাইকোর্টে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকার বিশেষ জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোকাররম হোসেন। দুপুর ১টার দিকে এই নথি হাইকোর্টের ডেসপাচ শাখায় এসে পৌঁছায়। ওই শাখার কর্মকর্তা কে এন ফারুক হোসেন তা গ্রহণ করেন। খালেদা জিয়ার আইনজীবীরা জানান, ডেসপাচ শাখা থেকে নথি যাবে হাইকোর্টের ফৌজদারি আপিল শাখায়। এখান থেকে তা পাঠানো হবে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে। এর আগে সকালে খালেদার জামিন আদেশ দেয়ার কথা থাকলেও নথি এসে না পৌঁছানোর কারণে তা একদিন পেছানো হয়। আগামীকাল দুপুর ২টায় জামিন আদেশ দেয়ার জন্য দিন ধার্য করেন আদালত।
২০শে ফেব্রুয়ারি খালেদা জিয়ার জামিন আবেদন করেছিলেন তার আইনজীবীরা। নিম্ন আদালত থেকে মামলার নথি পাওয়ার পর জামিন বিষয়ে আদেশ দেয়ার কথা জানিয়েছিলেন হাইকোর্ট বেঞ্চ। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া গত ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান।সুত্র: মানবজমিন

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer