প্রকাশিত: ১০/০৮/২০১৯ ২:৫৮ পিএম

চলতি বছর জাতীয় ক্রিকেটারদের বিয়ের হিড়িক পড়েছে। ইতিমধ্যে সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মুমিনুল হক নতুন ইনিংস শুরু করেছেন।
বিয়ে করেছেন আনামুল হক বিজয়ও।

গেল বছরই শুভবিবাহ সম্পন্ন করেন তিনি। তবে অনিবার্য কারণে ওই বছর বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এবারের কোরবানির ঈদের পর জাঁকজমকপূর্ণভাবে বিয়ে-পরবর্তী অনুষ্ঠান করবেন বিজয়।

গতবছরের ২৯ জুন বান্ধবী ফারিয়া ইয়াসমিনের সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বিজয়। তবে অনিবার্য কিছু কারণে সে বছর বিবাহোত্তর সংবর্ধনা করতে পারেননি উইকেটরক্ষক এ ব্যাটসম্যান।

তাই তিনি ঠিক করেছেন এবারের কোরবানির ঈদের পর বেশ ঘটা করে বিবাহোত্তর সম্বর্ধনা করবেন। আগামী ১৮ আগস্ট রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে হবে বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার নিজে মুঠোফোনে জাগো নিউজকে নিমন্ত্রণ জানিয়েছেন বিজয়। নিজের নতুন ইনিংস শুরুর আগে ভক্ত, শুভানুধ্যায়ী ও সুহৃদদের কাছে দোয়াও চেয়েছেন জাতীয় দলের এ ওপেনার।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...