প্রকাশিত: ১৪/০৬/২০১৭ ৯:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

মাত্র নয় মাস আগে বিয়ের পিড়িতে বসেছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপটেন তানভীর। হাতের মেহেদী রঙ উঠতে না উঠতেই এভাবে চলে যেতে হবে কখনো হয়তো তিনি ভাবেন নি। তার অকাল মৃত্যুতে নববধূ ও তার পরিবারের কান্না যেন থামছেই না।

পটুয়াখালীর সন্তান ক্যাপটেন তানভীর মঙ্গলবার (১৩ জুন) বেলা ১১টায় রাঙামাটি পাহাড় ধসের ঘটনায় উদ্ধার কাজ চালাতে গিয়ে মৃত্যু বরন করেন।

তার মৃত্যুর সংবাদটি দিয়েছেন এক বেসরকারী টেলিভিশনের সাংবাদিক; পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো- “পটুয়াখালীর সন্তান ক্যাপটেন তানভীর

গতকাল মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি পাহাড় ধসে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি—রাজিউন) ! তার অকাল মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ আ স ম ফিরোজ এমপি গভীর শোক প্রকাশ করে শোকসন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের পিতা চীফ হুইপ মহোদয়ের অত্যান্ত স্নেহভাজন। প্রয়াত ক্যাপটেন তানভীর জেলার বউফল উপজেলার শিংরাকাঠি গ্রামে আবদুস সালাম মোল্লার একমাত্র পুত্র সন্তান‌ ! পরিবারে দুই ভাই-বোনের মধে সে ছিলেন বড় !

মাত্র ন’মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাপটেন তানভীর !বাবা-মায়ের সাথে পরিবারের সবাই ঢাকায় বসবাস করতেন। গ্রামের বাড়ীতে অসুস্থ্য বৃদ্ধ দাদা মোঃ আজিজ মোল্লা শয্যাশায়ী ! মৃত্যুর সংবাদ তাকে এখনও জানানো হয়ানি !মুত্যুর সংবাদ পেয়ে চাচা মৈাঃ মোজাম্মেল মোল্লা ঢাকা যাচ্ছেন ! মরহুমের মুতদেহ ঢাকায় দাফন হবার কথা শুনেছেন বলে জানিয়েছেন গ্রামের বাড়ীর প্রতিবেশী ফকির বাড়ীর মোঃ দুলাল ফকির। ক্যাপটেন তানভীর এর অকাল মুত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer