প্রকাশিত: ২৬/০৯/২০১৬ ৭:২৩ এএম

33066_x3চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  প্রোভিসি ও সাহিত্যিক ড. শিরীন আকতার বলেছেন, কোরআন শরিফ ছুঁয়ে বলতে হবে আপনারা (চাকরি প্রত্যাশী) চাকরি পাওয়ার জন্য কাউকে ঘুষ দেননি। যদি সত্যি কথা বলতে পারেন তবেই  ভিসি  স্যার চাকরি দেবেন। আগে এখানে যেসব দুর্নীতি হয়েছে সেগুলো খতিয়ে দেখতে টিআইবি কাজ করেনি। পত্রপত্রিকায় নিয়োগ নিয়ে যেসব খবর বেরিয়েছে তা প্রধানমন্ত্রীর দপ্তরেও চলে গেছে।
গতকাল সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি আয়োজিত ‘দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন’ শীর্ষক মতবিনিময় সভায় এক প্রশ্নে তিনি এই কথাগুলো বলেন।
এই সময় তার প্রশাসন সঠিক ও সততার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে দাবি করে ড. শিরীন আকতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে একজন কর্মচারী মারা গেলে তার পরিবার থেকে একজন সন্তান চাকরি পান। এটি আসলে রেওয়াজ। কারণ যারা চাকরি করেছেন তারা খুবই কম টাকায় সংসার চালান। তার চেয়েও বড় কথা, এরা শহর থেকে বাইরে দূরে গিয়ে চাকরি করেন।
তিনি আরো বলেন, আমি হতবাক হই যখন শুনি এসব কর্মচারী একটি চাকরির জন্য লাখ লাখ টাকা ঘুষ দেন। তাই বর্তমান ভিসি সেদিন কর্মচারীদের উদ্দেশে বলেছেন, কোরআন শরিফ ছুঁয়ে যদি বলতে পারিস  তোরা চাকরির জন্য কাউকে টাকা দিসনি তবেই চাকরি দেবো।
গতকাল বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় তিনি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও স্বজনপ্রীতির কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ড. শিরিন ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। manabzamin

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer