উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৫/০৩/২০২৩ ১১:৪৪ এএম

কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় আলী জোহার নামে এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে কুতুপালং বাজারের উত্তরপাশে মেসার্স চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

শনিবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক শামসুল আলম খান।

আলী জোহার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ডব্লুভিইউ এর নুর সালামের ছেলে।

শামসুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে রোহিঙ্গা আলী জোহারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ লাখ ইয়াবা জব্দ করা হয়। এসময় র‍্যাবের অভিযান টের পেয়ে আলী জোহারের আরও দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক দুজনসহ গ্রেফতার জোহার দীর্ঘদিন ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন।

এই ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে ওই মাদক ও মাদক কারবারি জোহারকে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...