প্রকাশিত: ২৮/০৭/২০১৮ ১০:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:০৩ এএম


আবদুল্লাহ আল আজিজ,উখিয়া নিউজ ডটকম :
শুক্রবার রাতে কুতুপালং এমএসএফ হাসপাতালে সংঘটিত ঘটনার হাসপাতালটি পরিদর্শনে যান উখিয়া উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান। সেখানে এমএসএফ এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ইউএনও।

বৈঠকে নিহত খলিলুর রহমানের স্বজনরা ‘চিকিৎসা না পাওয়ায় মারা যাওয়ার’ অভিযোগ তুলেন। পরে ওই অভিযোগের প্রেক্ষিতে ইউএনও’র নির্দেশে অভিযুক্ত ডাক্তার জিয়াউর রহমানকে তার দায়িত্ব থেকে সাময়িক প্রত্যাহার করে নেন এমএসএফ। সেই সাথে আগামী ২ দিনের মধ্যে পুরো ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।

আগামী সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবারো উভয়পক্ষের বৈঠক হবে। এছাড়াও আগামীকাল রোববার এমএসএফের সকল কর্মকর্তা ও কর্মচারী নিয়ে সভা আয়োজনের নির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয়রা যাতে কোনভাবেই হয়রানী না হয় সেজন্য তদন্তে কোন গাফেলতি না করার নির্দেশ দেন ইউএনও।

ইউএনও নিকারুজ্জামান বলেন, যদি ঘটনা প্রমাণিত হয়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ধরণের আচরণ কোনভাবেই কাম্য নয়।

দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউএনও মহোদয়কে সামাজিক যোগাযোগ মাধ্যমে উখিয়ার সুশিল সমাজ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer