ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৪/২০২৫ ৭:২৮ এএম
রাতের রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ার কুতুুপালংয়ে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত এবং আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকে ইভটিজিংকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা যুবকের নাম মোহাম্মদ নুর হোসেন ওরফে সাইফুল (২৩)। তিনি কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ব্লক সি-এর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যাম্পের ফুটবল মাঠের পাশে এক রোহিঙ্গা তরুণীর সঙ্গে ইভটিজিংয়ের ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষ ছুরি নিয়ে হামলা চালায়। এতে সাইফুলসহ আরও দু’জন আহত হন। পরে তাদের কুতুপালং জিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

আহত দু’জন হলেন – মোহাম্মদ জোবায়ের (১৭) ও মোহাম্মদ রফিক (১৬)। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জোবায়েরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। অভিযুক্তদের শনাক্তে কাজ চলছে। ক্যাম্প এলাকায় বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...