ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৫ ৫:১৪ পিএম

বাংলাদেশে অর্থবহ সংস্কারের তাগিদ দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দোহাইলান ঢাকায় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ তাগিদ দেন। রাষ্ট্রদূত বলেন, ‘কিছু লোক কেবল নিজের স্বার্থ দেখে, রাষ্ট্রের স্বার্থ নয়। অন্য অনেক দেশের মতো এখানেও (বাংলাদেশ) এমনটা আছে।’

আজ রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘এনহেনসিং সাউদি-বাংলাদেশ ইকোনমিক এনগেজমেন্ট’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের জন্য আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত এ কথা বলেন। মন্ত্রণালয়ের উদ্যোগে গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ প্রতিবেদনটি প্রকাশ করে।

Video Player is loading.
Play

Unmute
Remaining Time -10:03

Close PlayerUnibots.com
অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু হজ ও কর্মী নেওয়াতেই সীমিত রাখতে চায় না। একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুমুখী সম্পর্ক চায়। কিন্তু এটা হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আছে, তা কাটিয়ে উঠতে হবে।’

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, কোনো একটি ইস্যু নিয়ে এগোলে পদে পদে বাধা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে প্রায় সর্বত্র এমন পরিস্থিতি বিরাজ করছে। জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ নিয়ে সৌদি আরবের বড় কোম্পানি আরামকো (প্রতিনিধিদল) ২০১৬ থেকে শুরু করে দুবার বাংলাদেশে এসেছে। কেউ তাদের স্বাগত জানায়নি।

বৈদেশিক বিনিয়োগ বাড়িয়ে অর্থনীতি চাঙা করতে চাইলে রাজনৈতিক সদিচ্ছা ও অর্থনৈতিক উদ্যোগ একসঙ্গে এগোতে হবে, এমনটা মনে করেন তিনি।

সৌদি আরবে ৩২ লাখ বাংলাদেশি কর্মী থাকার কথা উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত ঈসা দুহাইলান বলেন, তাঁর দেশ শুধু আধা দক্ষ কর্মী নয়, বিভিন্ন খাতে দক্ষ কর্মী চায়। কর্মীদের দক্ষতা বাড়ানোয় নজর দিতে হবে। দক্ষ কর্মী সৌদি আরব গেলে আয় দ্বিগুণ হতে পারে। আর সেখানকার অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতে ইউরোপসহ বিভিন্ন দেশেও যাওয়ার সুযোগ পেতে পারে।

এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুম রিয়াজ।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...
Single Page Footer