ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৬/২০২৪ ৭:৫৬ এএম
বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘ইমার্জেন্সি রেসপন্স টু দ্য ফোরসিভলি ডিসপ্লেসড পিপল অব মিয়ানমার ইন বাংলাদেশ’ প্রকল্পে ম্যানেজার—শেল্টার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
  • পদের নাম: ম্যানেজার—শেল্টার
    পদসংখ্যা: ১
    যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় শেল্টার সেক্টরে ম্যানেজার বা সমপদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারে রোহিঙ্গা রেসপন্স প্রোগ্রামে শেল্টার ম্যানেজার পদে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: ১,১০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কারিতাস বাংলাদেশের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। এই লিংকে আবেদন করার ভিডিও টিউটোরিয়াল দেখা যাবে। কারিগরি সহযোগিতায় caritasrecruitment2023@gmail.com ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদনের শেষ তারিখ: ২৫ জুন ২০২৪।

পাঠকের মতামত

এইচএসসি পাসে শিক্ষক নিয়োগ দিচ্ছে এনজিও কোডেক, কর্মস্থল উখিয়া ও টেকনাফ

বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি জাতিসংঘের শরণার্থী ...

এইচএসসি পাসে রামুতে ৩৭ জনকে নিয়োগ দিচ্ছে ওয়ার্ল্ড ভিশন

  ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ “চাইল্ড সেফটি-নেট প্রজেক্ট, রামু” সহায়তাকারী পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের ...

৪৫,০০০ টাকা বেতনে চাকরি দেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সিভিল ...