প্রকাশিত: ১৭/১০/২০২১ ৯:৫০ এএম
ফাইল ছবি

ফাইল ছবি
কাজের সন্ধানে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে বাংলাদেশি এক কিশোরী। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শনিবার প্রদেশের উত্তর ২৪ পরগনা জেলার দুই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় বাগদা থানা পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, অভিযুক্তরা কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসে বাংলাদেশের শরিয়তপুর জেলার ১৭ বছরের এক কিশোরী ভারতের উত্তর ২৪ পরগনা বাগদার হরিহরপুরে আসে। শরিফুল মল্লিক নামে এক যুবক তাকে কাজ জোগাড় করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন বলে জানান ওই কিশোরী।

বাগদা পুলিশ বলছে, শরিফুল মল্লিকের সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভারতে আসে ওই কিশোরী। সেখানে যাওয়ার পর গেল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) শরিফুল মল্লিক (৩৮) ও তার সঙ্গী মহসিন বিশ্বাস (২৮) কিশোরীকে ধর্ষণ করেন। গ্রামের বাসিন্দারা কিশোরীকে ধর্ষণের এই খবর থানায় পৌঁছে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। পরে তার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, কাজের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে বাগদায় ওই কিশোরীকে নিয়ে আসেন শরিফুল ও মহসিন। ওই দুই যুবক বাংলাদেশ থেকে অবৈধপথে লোকজনকে পারাপারে সহায়তা করেন। পুলিশকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছিলেন তারা।

মহকুমা আদালতের সরকারি আইনজীবীরা বলছেন, এই দুই যুবক দীর্ঘদিন ধরে এ ধরনের কাজের সঙ্গে জড়িত। তারা এপার এবং ওপারের লোকজনকে যাতায়াতে সহায়তা করতেন। কাজ দেওয়ার কথা বলে বাংলাদেশি কিশোরীকেও পশ্চিমবঙ্গে আনেন তারা।

মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ওই কিশোরী প্রতিবেশীদের কথামতো থানায় গিয়ে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ করে। শুনানি শেষে আদালত দুই অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer