প্রকাশিত: ০৮/১০/২০১৬ ৯:২১ পিএম

মো: জয়নাল আবেদীন, কাউখালী থেকে::
কাউখালী উপজেলার বেতবুনিয়ায় সন্ত্রাীদের ছুরির আঘাতে ফজল হক (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। শনিবার বিকেলে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছে কাউখালী থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য মিলন কান্তি পালিত জানান- স্থানীয় বাসিন্দা ফজল হক (৬০) গৃহপালিত মুরগি বাজারে বিক্রি করে আনুমানিক বারোশ টাকা নিয়ে দুপুরের দিকে গোদারপাড় থেকে বাড়ী ফিড়ছিলেন। পথিমধ্যে হলুদিয়া পাড়া নামক স্থানে অজ্ঞাত দুই পাহাড়ী ছিনতাইকারী যুবক গতিরোধ করে টাকা গুলো নেওয়ার চেষ্টা করে। দু’পক্ষের ধ্বস্তাধস্তির এক পর্যায়ে পাহাড়ী দুই যুবক ফজল হকের গলায় ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় পাহাড়ের পাদদেশে পড়ে থাকে। বিকাল তিনটায় স্থানীয় এক ব্যক্তি বাড়ী ফিরছিলেন। রাস্তার পাশে ফজল হককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পার্শ্ববর্তী কয়েক জনকে খবর দেয়। পরে স্থানীয়রা মুহুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্য সাড়ে ছয়টার দিকে অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার মৃত্যু হয়।

এঘটনা জড়িত সন্দেহে চেয়ারম্যান ও মেম্বারদের সহযোগীতায় স্থানীয়রা দুই পাহাড়ী যুবককে আটক করে পুলিশে সপর্দ করে।

আটককৃতরা হলো- ১) থুইসি মারমা (২৫) পিত- সুইথুইপ্রু মারমা, ও সাইন মারমা (২৬)। আটককৃতরা একই ওয়ার্ডের ডায়লং পাড়া এলাকার বাসিন্দা বলে জানাগেছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ঘটনা তদন্ত চলছে। ইউপি চেয়ারম্যান এর সহায়তায় আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।##

পাঠকের মতামত

টেকনাফে যুবলীগের ঝটিকা মিছিল ঘিরে বিজিবি-পুলিশের ওপর হামলা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিজিবি ও পুলিশের সদস্যদের ...

উখিয়ায় যুবদল নেতা ফয়েজ-জয়নালের অনুসারীদের অস্ত্রের মহড়া, প্রকাশ্যে গুলি, বন্ধ দোকানপাট

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে দুই যুবদল নেতার অনুসারীদের মধ্যে বিরোধের জেরে প্রকাশ্যে অস্ত্রের ...

রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার

কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও ...

দীর্ঘ সমুদ্রযাত্রা ও বাড়তি ভাড়া, সেন্ট মার্টিন ভ্রমণে আগ্রহ হারাচ্ছেন পর্যটকেরা

দেশের সর্বদক্ষিণে অবস্থিত কক্সবাজারের টেকনাফের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন গত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য ...

টেকনাফে যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে আহত এসআই

কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সদস্যদের ...