প্রকাশিত: ১৪/০৭/২০২১ ৮:১৯ এএম

বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে করোনা আক্রান্ত রোগীদের ফল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই ) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন আইসিডিডিআরবি হাসপাতালে টেকনাফ উপজেলা ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে অন্যন্য নেতা কর্মীগন উপস্থিত হয়ে ফল হস্তান্তর করা হয়।

এই সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্না বলেন, ‘বাংলার যত সংগ্রাম অর্জন ও গৌরবের সংগঠন বাংলাদেশ ছাত্র লীগ। তাই আমরা টেকনাফ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মহামারি করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের প্রথম বারের মত ভালবাসার ফল পৌঁছে দিয়েছি। পাশাপাশি আমরা টেকনাফ উপজেলা বাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলাসহ এই মহামারি করোনা থেকে বাঁচতে মহান আল্লাহ নিকট দোয়া করবেন। ভবিষ্যতে আমাদের মানবিক ধারাবাহিকতায় এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এমন মানবিক উদ্যোগ ও অসহায় প্রদান করায় টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, হাসপাতাল ও করোনা রোগী ও তাদের স্বজনেরা।

পাঠকের মতামত

কক্সবাজারে শুল্ক ফাঁকি,জাল কাগজে যন্ত্রাংশ এনে তৈরীকৃত ৩ টি বিলাসবহুল গাড়ী জব্দ

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের মাধ্যমে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে তৈরিকৃত পূর্ণাঙ্গ তিনটি বিলাসবহুল ...

রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলি, শিশু নিহত, নারীসহ আহত ৬

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে বিদ্ধ হয়ে ...
Single Page Footer