প্রকাশিত: ০৫/০৪/২০২০ ১১:৩৫ এএম , আপডেট: ০৫/০৪/২০২০ ১২:৪৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় করোনাভাইরাস এখনও ব্যাপকভাবে সংক্রমণ ঘটেনি। রবিবার (৫ এপ্রিল) সকালে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।
করোনার বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ সময়মতো যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে আল্লাহর রহমতে এখনও আমাদের এখানে ব্যাপক সংক্রমণ ঘটেনি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

তিনি আরও বলেন, ‘আশার বাণী এটুকু যে সুস্থতার লক্ষণ বেশি। আমরা দেখছি মানুষ সুস্থ হচ্ছে, কাজেই এখানে খুব বেশি একটা ঘাবড়ানোর কিছু নেই। তবু আমি মনেকরি সবাই যদি নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা যথাযথবভাবে মেনে চলেন তাহলে খুব দ্রুত সুস্থতা লাভ করতে পারবেন।’

এই সময় করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশে সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব ও উত্তরণে বিভিন্ন কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অর্থমন্ত্রী, অর্থ সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...