ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৬ ৩:৩৩ পিএম

বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কমিউনিটি মোবিলাইজার পদে ৭ জনকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

  • পদের নাম: কমিউনিটি মোবিলাইজার (Community Mobilizer)
  • পদসংখ্যা: ৭ জন
  • কর্মস্থল: ফেনী
  • মাসিক বেতন: ৩০,০০০ টাকা
  • চাকরির ধরন: স্থায়ী

যোগ্যতা

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/বিএ/বিএসএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
  • বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • এনজিওতে মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ডিআরআর (DRR), ডিআরএফ (DRF) এবং অ্যান্টিসিপেটরি অ্যাকশন কর্মসূচিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
  • এমএস অফিস, ইন্টারনেট ও ই-মেইল ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে।
  • মাঠ পর্যায়ে সমন্বয় ও কর্মী তত্ত্বাবধানের সক্ষমতা থাকতে হবে।

বিশেষ সুবিধা

  • পদটি স্থায়ী এবং কোনো দাতা সংস্থার প্রকল্পনির্ভর নয়।
  • নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
  • কোস্ট ফাউন্ডেশনের বর্তমান কর্মীরাও আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত (Short CV) এবং সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন পাঠাতে হবে।

ই-মেইল: hr1@coastbd.net

গুরুত্বপূর্ণ নির্দেশনা

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত (Shortlisted) প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

সূত্র: বিডিজবস (প্রকাশ: ২৩ জুন ২০২৬)

পাঠকের মতামত

 

নিয়োগ দেবে কারিতাস এনজিও, বয়স ৪০ হলেও আবেদন করুন

কারিতাস বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি (এনজিও) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে জনবল ...