প্রকাশিত: ২১/১০/২০২০ ৫:২০ পিএম
আইসিসি্র অফিশিয়াল পেইজে পোস্ট করা হয় কনের সাজে সানজিদার ব্যাট হাতে ছবি। তার ছবি পোস্ট করে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন-ক্রিকইনফো।

আইসিসি্র অফিশিয়াল পেইজে পোস্ট করা হয় কনের সাজে সানজিদার ব্যাট হাতে ছবি। তার ছবি পোস্ট করে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন-ক্রিকইনফো।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটার সানজিদা ইসলাম বিয়ে করেছেন শনিবার। তার আগের দিন ছিল গায়ে হলুদ। গায়ে হলুদে অভিনব ছবি তুলে সাড়া ফেলেছেন লাল-সবুজ জার্সিতে ৭০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ব্যাটসম্যান। কনের সাজে ক্রিকেট খেলা অবস্থায় নিজ শহর রংপুরের জেলা স্টেডিয়ামে ছবি তুলেছেন সানজিদা।

বুধবার সেই ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি। সঙ্গে সঙ্গেই সাড়া পান ব্যবহারকারীদের কাছ থেকে। তার এই অভিনব ছবিগুলো জায়গা করে নেয় দেশি গণমাধ্যমে।

বৃহস্পতিবার খবর ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মাধ্যমেও। আইসিসির অফিশিয়াল পেইজে পোস্ট করা হয় কনের সাজে সানজিদার ব্যাট হাতে ছবি। তার ছবি পোস্ট করে জনপ্রিয় ক্রিকেট পোর্টাল ইএসপিএন-ক্রিকইনফো।সানজিদা_ক্রিকেট

২০১৪ সালে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ১৬টি ওয়ানডে ও ৫৪ টি টোয়েন্টি খেলেছেন সানজিদা। ফেব্রুয়ারির টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন তিনি। তার জীবনসঙ্গী মীম মোসাদ্দেকও ক্রিকেটার। ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলেন রংপুর বিভাগের হয়ে।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer