প্রকাশিত: ০৩/০৯/২০১৬ ৮:৪৬ পিএম

03-1র্বাতা পরিবেশক::
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজে ০৩ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রণালয় ঘোষিত কর্মসূচীর আলোকে এক জঙ্গিবিরোধী সমাবেশ কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে কলেজ মিলনায়তনে বেলা ১২.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। শিক্ষক পরিষদ সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতির বক্তব্যে প্রফেসর সিরাজুল মোস্তফা বলেছেন, জঙ্গিবাদ একটি ভ্রান্ত ও বিপদজনক মতবাদ। কোন ধর্ম জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডকে প্রশ্রয় দেয় না। দেশ ও জাতির নিরাপত্তাকে বিঘিœত করে সবদিকে আতংক সৃষ্টি করে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার কথা বলা নিতান্তই বাহানা। ইসলাম শান্তি ও  সম্প্রীতির ধর্ম। শুধুমাত্র ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের সমর্থন পাওয়ার কৌশল নিয়েছে বিভ্রান্তকারীরা। তাই সকল শিক্ষার্থী অভিভাবকদেরকে এই বিভ্রান্তমূলক কর্মকান্ডের ব্যাপারে যার যার অবস্থান থেকে সর্তক থাকতে হবে। আগামীদিনের দেশ ও জাতির কান্ডারি আজকের কোমলমতি ছাত্রসমাজকে সচেতনতার সহিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী গণসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসতে হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলা বিষয়ের প্রভাষক মুহাম্মদ সিরাজুল কবির, ইসলামের ইতিহাস বিষয়ের প্রভাষক জসিম উদ্দিন, জীববিজ্ঞান বিষয়ের প্রভাষক আসমাউল হুসনা, সমাজবিজ্ঞান বিষয়ের প্রভাষক মাজেদুল হক, ফিন্যান্স,ব্যাংকিং বিষয়ের প্রভাষক আছিফুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির মোসলেম উদ্দিন, শেখ মুজিবুর রহমান, মোশাররফ হোছাইন, একাদশ শ্রেণির আবদুল্লাহ আল জিওয়ান, তানিসা তাজনিম সেমা, নাসিফুল তাকরিম। উপস্থিত ছিলেন, অর্থনীতি প্রভাষক নজরুল ইসলাম, হিসাববিজ্ঞান প্রভাষক নজির আহমদ, আইসিটি প্রভাষক তাজউদ্দিন, ইংরেজি প্রভাষক মুহাম্মদ রুহুল আমিন প্রমূখ।

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer