প্রকাশিত: ১৫/০৭/২০১৭ ৭:২২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৪ পিএম

উখিয়া নিউজ ডটকম::

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের বিড়ম্বনা-হয়রানি দূর করতে এবার অভিযানে নেমেছে প্রশাসন। শুক্রবার দুপুরে অভিযানে জব্দ করা হয় ২টি লাইসেন্সহীন ক্যামেরা। যত্রতত্র যাত্রী উঠিয়ে জ্যাম সৃষ্টি করার অভিযোগে শ্যামলী পরিবহনসহ ৫টি বাসকে নগদ ২২০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা মোটরযান পরিদর্শক সাজেদুল ইসলাম, আনসার ব্যাটালিয়নের সদস্য ও জেলা প্রশাসনের বিচ কর্মীরা উপসি’ত ছিলেন।
অভিযানে পর্যটকদের সাথে সরাসরি কথা বলে তাদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়। বিচ বাইক, কিটকট ব্যবসায়ী, দোকান মালিক সমিতিসহ বিচ সংশ্লিষ্টদের পর্যটকবান্ধব হওয়ার পরামর্শ দেওয়া হয়। কোথাও পর্যটক হয়রানির অভিযোগ পেলে শাস্তিমূলক ব্যবস’া নেওয়া হবে বলে তাদের সতর্ক করা হয়েছে। এ সময় সৈকতের জিট স্কি মালিকদের পর্যটকদের প্রতি আরো যত্নবান হওয়ার পরামর্শ দেওয়া হয়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...