উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/০৪/২০২৫ ৭:৫২ এএম

কক্সবাজারে বেড়াতে এসে সমুদ্র সৈকতে ফুটবল খেলতে গিয়ে ঘোড়া চালকদের সাথে ধাক্কা লাগাকে কেন্দ্র করে একদল পর্যটকের উপর হামলা করেছে ঘোড়া চালকরা।

ঈদের দ্বিতীয় দিন (মঙ্গলবার) সমুদ্র সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সন্ধ্যায় অভিযান চালিয়ে হামলাকারী এক ঘোড়া চালককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপের মাহমুদ এই তথ্য জানান।

এদিকে হামলার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, সমুদ্র সৈকতে অবস্থান করা একদল পর্যটকদের হামলে পড়েছে একদল ঘোড়া চালক। এক পর্যায়ে দুইজন পর্যটকে উপর্যুপরি হামলা করছে ঘোড়া চালকরা৷ এর মধ্যে তিনজন ঘোড়া চালক দুইজন পর্যটককে ঘুষি ও চড়-তাপ্পড় মারছে। ভয়ে পুরো পর্যটক দল ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ঘটনাটি জানার পর থেকে হামলাকারীদের ধরতে অভিযান শুরু করে পুলিশের একাধিক টিম। এক পর্যায়ে একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

অন্যদিকে এই ঘটনায় ঘোড়া চালক সমিতি নেতৃবৃন্দকে তলব করা হয়েছে। এছাড়া অনির্দিষ্টকালের ঘোড়া চালনা নিষিদ্ধ করা হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...