উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৫/০৪/২০২৫ ৯:৫১ এএম




কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ছবি তুলে অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা ও হয়রানির অভিযোগে ১৭টি ক্যামরা জব্দ করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (৪ মার্চ) শহরের পর্যটন জোনের সুগন্ধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৭টি ক্যামরা জব্দ করা হয়। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এ অভিযান চালানো হয়।



কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের ছবি তোলা নিয়ে প্রায়ই ফটোগ্রাফারদের সঙ্গে তর্কাতর্কি কিংবা হয়রানির ঘটনা ঘটছে। সৈকতের ফটোগ্রাফারদের মধ্যে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান চলানো হয়েছে। আজ আমরা ১৭টি ক্যামরা জব্দ করেছি। পাশাপাশি ফটোগ্রাফারদের সমিতির সদস্যদের সতর্ক করেছি। এই অভিযান চলমান থাকবে বলে জানানপুলিশের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer