প্রকাশিত: ৩১/১২/২০২১ ৬:১৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতের পশ্চিম আকাশে সূর্য যখন লাল বৃত্ত ধারণ করে তখন সবাই অনুভব করেন এটি বছরের শেষ সূর্যাস্ত। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে একটি বছর। তাই লাল বৃত্তের সূর্য এবং উত্তাল সমুদ্রকে ঘিরে সৈকত জুড়ে সমবেত হয়েছিলেন প্রায় আড়াই লক্ষাধিক মানুষ।

তারা সবাই সমুদ্র সৈকতে ২০২১ সালের শেষ সূর্যাস্ত দেখতে আসেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কেউ একজন চিৎকার করে বলে ওঠেন ‘বিদায় ২০২১। তার ওই চিৎকারের সঙ্গে তাল মেলায় অসংখ্য কণ্ঠ।

এদিকে এবার কক্সবাজার সমুদ্র সৈকতে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো অনুষ্ঠান না থাকায় বিগত বছরগুলোর তুলনায় পর্যটক সমাগম কম হয়েছে।

রাজধানী ঢাকা থেকে আসা পর্যটক মাহমুদ (২৫) ঢাকা পোস্টকে জানান, সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একটি বছরকে বিদায় জানানো তার কাছে স্মৃতিময়। সমুদ্রের বিশালতায় পুরোনো সব গ্লানি মুছে নতুনকে গ্রহণের শপথ নিলেন তিনি।

পর্যটক সমাগম কম হওয়ার বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার ঢাকা পোস্টকে বলেন, বাস্তবে কক্সবাজারে কিন্তু পর্যটকদের নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। সম্প্রতি যেটি ঘটেছে এটি বিচ্ছিন্ন একটি ঘটনা। আমরা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তিনি বলেন, সম্প্রতি খাবারের দাম বেশি নেওয়া এবং ধর্ষণ এ দুটি ঘটনায় কক্সবাজারের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে।

পাঠকের মতামত

উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ ও দায়িত্ব হস্তান্তর

সাংবাদিকতায় ঐক্য, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতার প্রত্যয় নিয়ে কক্সবাজারের উখিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ ...

সীমান্তে বেড়েছে ইয়াবা পাচার; চুনোপুটিরা আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার!

বিজিবি, কোস্টগার্ড ও আইন শৃংখলা বাহিনীর কঠোরতার মাঝেও টেকনাফ-উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার বড় ...

উখিয়ায় ৫২৫ গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা দিল ‘আনন্দ’

​কক্সবাজারের উখিয়ায় প্রাণিসম্পদ সুরক্ষা ও রোগ প্রতিরোধে এক দিনব্যাপী বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রয়োগ কর্মসূচি ...

কক্সবাজার যাওয়ার পথে দুর্ঘটনা, মেডিকেল শিক্ষার্থীদের ২০ জন আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ...

রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার ...

টেকনাফে একরাম হত্যা,মামলা ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে স্থানান্তরের আবেদন আসামিপক্ষের

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক পৌর কাউন্সিলার একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলা ট্রাইব্যুনাল ...
Single Page Footer