শাহেদ হোছাইন মুবিন, উখিয়া।
প্রকাশিত: ১৭/০৪/২০২৬ ৯:৫১ এএম , আপডেট: ১৭/০৪/২০২৬ ৩:৪১ পিএম

কক্সবাজারের উচ্চশিক্ষায় যুক্ত হলো নতুন এক মাইলফলক। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কক্সবাজার সরকারি কলেজ-এ চালু হয়েছে গণিত ও ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স।

এতদিন এই দুই বিষয়ে অনার্স কোর্স থাকলেও মাস্টার্স না থাকায় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে গিয়ে পড়ালেখা করতে হতো। বিশেষ করে চট্টগ্রামে গিয়ে পড়াশোনা করতে গিয়ে অনেককে আবাসন সংকট, যাতায়াত ব্যয় এবং সময়ের অপচয়ের মতো নানা সমস্যার সম্মুখীন হতে হতো। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন মাঝপথেই থেমে যেত।

নতুন এই উদ্যোগের ফলে এখন থেকে শিক্ষার্থীরা নিজ জেলাায়, পরিচিত ক্যাম্পাসে থেকেই স্নাতকোত্তর শিক্ষা সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন। এতে করে শিক্ষা গ্রহণ আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন অনেকেই।

এই অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ, কলেজ প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে ধন্যবাদ।

কলেজ সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষ থেকেই গণিত ও ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। যারা প্রাথমিক আবেদনে সুযোগ পাননি বা নতুনভাবে ভর্তি হতে চান, তারা রিলিজ স্লিপের মাধ্যমে এই দুটি বিভাগে আবেদন করতে পারবেন।
নতুন এই দুটি বিভাগ যুক্ত হওয়ায় বর্তমানে কক্সবাজার সরকারি কলেজে মোট ৮টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। এতে করে কক্সবাজার উচ্চশিক্ষার প্রসারে আরও একধাপ এগিয়ে গেল বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা

পাঠকের মতামত

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...
Single Page Footer