প্রকাশিত: ২৬/০৭/২০১৭ ৭:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৪ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
কক্সবাজার সরকারি কলেজের নব-নির্বাচিত শিক্ষক পরিষদ (২০১৭-১৮) এর অভিষেক অনুষ্ঠান স¤পন্ন হয়েছে। ২৫ জুলাই ২০১৭ তারিখ মঙ্গলবার বেলা ১:১৫ টায় শিক্ষক পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। পবিত্র ধর্মগ্রন্থ হতে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শিক্ষক পরিষদ নির্বাচন কমিশনের সদস্য ও ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী।

নব-নির্বাচিত শিক্ষক পরিষদের কর্মকর্তারা যথাক্রমে- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক মুজিবুল আলম বিনা প্রতিদ্বন্দ্বীতায় সম্পাদক, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ কাসেম- যুগ্ম সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক উত্তম কান্তি দত্ত- অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক কর্মকর্তাগণ।

এতে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ গিয়াস উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কান্তি পাল, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ হারুন অর-রশীদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোঃ আজিজুল মোস্তফা বুলু, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক আবুল মনসুর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ। বক্তাগণ নব-নির্বাচিত শিক্ষক পরিষদ কর্মকর্তাদের কলেজের একাডেমিক ও সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতি ও কলেজ অধ্যক্ষ নব-নির্বাচিত শিক্ষক পরিষদ কর্মকর্তাগণকে অভিনন্দন জানান এবং একাডেমিক ও সার্বিক পরিবেশের উন্নয়নের মাধ্যমে কলেজকে এ গ্রেড কলেজের মর্যাদায় উন্নীতকরণে সকলের আন্তরিক সহযোগিতা ও সহমর্মিতা কামনা করেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...