প্রকাশিত: ২৮/০৩/২০১৭ ৭:২৯ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের (সম্মান) ৩য় বর্ষের মেধাবী ছাত্রী আছিয়া ইসলাম সাবা দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত “দুর্নীতির বিরুদ্ধে একসাথে” শীর্ষক রচনা প্রতিযোগিতায় সারা দেশে ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে। তার এই সাফল্যে কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। এই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য অদ্য ২৮/০৩/২০১৭খ্রিঃ তারিখ কক্সবাজার সরকারি কলেজ পরিবার এক শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক, ইংরেজি বিভাগের অধ্যাপক মন্ডলীসহ অন্যান্য বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। কলেজ অধ্যক্ষ পুরস্কৃত শিক্ষার্থীকে ভবিষ্যতে আরো সৃজনশীল মেধা বিকাশের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার নিজের এবং প্রতিষ্ঠানের ভাবর্মূতি উজ্জ্বল করার জন্য নিরন্তর প্রয়াসে সচেষ্ট হওয়ার আহবান জানান। তিনি আরো বলেন, যুব সমাজ যদি মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে আসে এবং তাদের অধিকার ও দায়িত্ব সচেতনতায় আন্তরিক হয়, তবে সমাজ থেকে দূর্নীতি বহুলাংশে নিরসন হবে। উল্লেখ্য যে, আগামী ১লা এপ্রিল ২০১৭ ইংরেজি তারিখে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়াম, ঢাকায় দূর্নীতি দমন কমিশন কর্তৃক তাকে পুরস্কৃত করা হবে।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...