প্রকাশিত: ১৬/০৩/২০১৭ ৫:৩৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি::
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার সদ্য প্রকাশিত ফলাফলে কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের ২ জন শিক্ষার্থী অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের একজন হোসনে আরা বেগম। সে সিজিপি- ৪ এর মধ্যে ৩.৯৭ পেয়ে উক্ত পরীক্ষায় সারা দেশে ১ম শ্রেণিতে ১ম স্থান লাভ করেছে। এছাড়াও প্রেমা বড়–য়া ৩.৮৮ পেয়ে সারাদেশে ১ম শ্রেণিতে ২য় স্থান লাভ করার গৌরব অর্জন করেছে। এ দু’জন শিক্ষার্থীর অসাধারণ কৃতত্বপূর্ণ ফলাফলে কক্সবাজার সরকারি কলেজ পরিবার অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল। গতকাল দুপুর ২ টায় কৃতি শিক্ষার্থীদ্বয়কে ফুল দিয়ে অভিনন্দিত করেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী। এসময় কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য অধ্যাপক মন্ডলী উপস্থিত ছিলেন। বিরল এই কৃতিত্বের জন্য কলেজ অধ্যক্ষ তাদের অভিনন্দন জ্ঞাপন করে বলেন, শিক্ষা ক্ষেত্রে তারা যেরূপ বিরল কৃতিত্ব প্রদর্শন করেছে ভবিষ্যতেও দেশ মাতৃকার সেবায় অনুরূপ দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন নীতি-নৈতিকতায় বলীয়ান হয়ে আদর্শ দেশপ্রেমিক ও সুনাগরিক হয়ে গড়ে উঠার ব্রত নিয়ে এগিয়ে আসে। কলেজ শিক্ষার্থীদের এরূপ ভাল ফলাফলের জন্য তিনি কলেজের সকল শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি এ অগ্রযাত্রা অব্যাহত রেখে কক্সবাজার সরকারি কলেজকে দেশের একটি প্রথম শ্রেণির কলেজের মর্যাদায় উন্নীতকরণে জেলাবাসীসহ সর্বমহলের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

পাঠকের মতামত

 

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...