প্রকাশিত: ৩০/০৬/২০১৭ ১:৫৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক ::

কক্সবাজার সমুদ্র সৈকতে স্নান করতে নেমে স্রোতে ভেসে যাওয়া ঢাকার পিলখানা বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজের ছাত্র সুদীপ্ত দে (১৭) এর মৃতদেহ তিন দিন পর পাওয়ায় গেছে।

শুক্রবার সকালে মহেশখালী উপজেলার সোনাদিয়া সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১০ টায় সৈকতের লাবণী পয়েন্টে স্নান করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়েছিল এ কিশোর। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে।

মৃতদেহটি উদ্ধারের পর তা শনাক্ত করেন তার মামা সুমন পাল। তিনি জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে নৌ বাহিনীর সদস্যরা এ মৃতদেহটি উদ্ধার করেন। এটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গ এ আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষ করে ঢাকায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer