প্রকাশিত: ১৯/০৩/২০২১ ৯:৩৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলায় করোনা সংক্রামন আশংকাজনকভাবে বেড়ে গেছে। বৃহস্পতিবার ১৮ মার্চ কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ৩১ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। তারমধ্যে-কক্সবাজার জেলায় ২৭ জন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১ জন ও বান্দরবান জেলার ১ জন এবং আগে আক্রান্ত হওয়া ২ জন পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। বাকী ৪৩৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের ট্রপিক্যাল মেডিসিন ও সংক্রামক ব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।

এনিয়ে, বৃহস্পতিবার পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো-মোট ৬ হাজার ১ শত ৩৯ জন। এরমধ্যে, গত ১৭ মার্চ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করছে ৮৩ জন। তারমধ্যে, ১০ জন রোহিঙ্গা শরনার্থী।

বৃহস্পতিবার ১৮ মার্চ করোনা ভাইরাস সনাক্ত হওয়া কক্সবাজার জেলার ২৭ জন রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৯ জন, উখিয়া উপজেলায় ২ জন, রামু উপজেলায় ১ জন, টেকনাফ উপজেলায় ২ জন, চকরিয়া উপজেলায় ১ জন ও মহেশখালী উপজেলায় ২ জন রোগী রয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...