প্রকাশিত: ২০/১২/২০২১ ৯:৩৭ এএম

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কক্সবাজার পালাতে গিয়ে মেঘনা নদীর পাড়ে সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারী অসুস্থ্ হয়ে মারা গেছেন।

একই সময়ে নিহত সেতারার মা নুর নাহারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।


রোববার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদীতে পাড়ি জমায় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম।

সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেখে সেখান থেকে উদ্ধার করে। এসময় মেয়ে সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।

পরিদর্শক (তদন্ত) আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer