প্রকাশিত: ২৩/০৬/২০১৮ ৭:৫০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৭ এএম

ক্রীড়া প্রতিবেদক : তিনটি চার দিনের ম্যাচ এবং তিনটি একদিনের ম্যাচ খেলতে শনিবার ঢাকায় আসছে শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দল আতিথেয়তা দেবে লঙ্কান দলটিকে।

দুই দলের প্রথম চার দিনের ম্যাচটি হওয়ার কথা ছিল কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু উপকূলীয় শহরে খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে। কক্সাবাজরের পরিবর্তে দুই দলের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

২৬ জুন প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি হবে ৩ জুলাই। কক্সবাজারে হবে দ্বিতীয় ম্যাচটি। ১০ জুলাই তৃতীয় ম্যাচটি হবে সিলেটে। ১৭, ১৯ এবং ২২ জুলাই তিনটি একদিনের ম্যাচ খেলবে দুই দল। প্রতিটি ম্যাচ হবে সিলেট স্টেডিয়ামে।

বৃহস্পতিবার কক্সবাজারে পৌঁছে গিয়েছিলেন ‘এ’ দলে সুযোগ পাওয়া সাব্বির রহমান, সৌম্য সরকাররা। শুক্রবার তারা সেখান থেকে চলে যান চট্টগ্রামে। শনিবার থেকে অনুশীলনে নামার কথা রয়েছে ক্রিকেটারদের। শনিবার সকালে ঢাকা পৌঁছে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম চলে যাবেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা।

বাংলাদেশ ‘এ’ দল: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মিজানুর রহমান, আফিফ হোসেন, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, সাইফ উদ্দিন, নাঈম হাসান, রিশাদ আহমেদ, সাইফ হাসান, জাকির হোসেন, তুষার ইমরান, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer