উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১/০৩/২০২৫ ৬:৩৬ পিএম

কক্সবাজার থেকে বিপুল মালামাল নিয়ে মিয়ানমার পাচারকালে ৬ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানাধীন হাবিবছড়া সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সোমবার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন – সাইদুল হক (২৩), জয়নাল (২২), মোহাম্মদ বেলাল (২১), হোসেন (সাদ্দাম) (২৮), মোহাম্মদ নাজিম (২০) এবং মোহাম্মদ কামাল (৩৮)। তারা সবাই কক্সবাজারের বাসিন্দা।

অভিযানে আটকৃতদের কাছ থেকে কক্সবাজার থেকে অবৈধভাবে মায়ানমার পাচারকালে ৬০০ বস্তা সিমেন্ট, ৬০০ টি মোবাইল চার্জার, ৬০ টি পকেট রাউটার, ২৫ টি বিভিন্ন ব্র্যান্ডের ব্লুটুথ ইয়ারফোন, ১০ টি মোটরসাইকেল ব্যাটারি, ৫৬০ কেজি ওয়েল্ডিং রড, ৩৯৫ লিটার পেইন্ট, ২৮৬ টি পোষাক ও ১৬ রোল তেরপল জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...