প্রকাশিত: ২৯/১০/২০২১ ৪:৪৩ পিএম

কুমিল্লা নগরীর নানুয়া দিঘীর পাড়ে অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে তাদের সাতদিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (২৯ অক্টোবর) সাতদিনের রিমান্ড শেষ হলে এদিন দুপুর ২টা ৫৩ মিনিটে অভিযুক্ত ইকবালসহ চারজনের আদালতে নেয় সিআইডি। এ সময় আরও অধিকতর তদন্তের জন্য সিআইডির সদস্যরা সাতদিনের রিমান্ড আবেদন করেন। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা শুনানি শেষে আসামিদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. এনামুল হক।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘ইকবালসহ চারজনকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই আমরা শুক্রবার আদালতের কাছে আরও ৭ দিনের রিমান্ড আবেদন করেছি। পরে বিচারক ৫ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।’

গত ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ার দীঘির পাড় পূজামণ্ডপে কোরআন অবমাননার ঘটনায় কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গায় পূজামণ্ডপ ও মন্দির ভাঙচুর করা হয়। এ হামলা ছড়িয়ে পড়ে আরও কয়েকটি জেলায়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...