প্রকাশিত: ২৫/০২/২০১৭ ১১:৫৭ এএম , আপডেট: ২৫/০২/২০১৭ ১২:৪৮ পিএম

সেলিম উদ্দিন, ঈদগাঁও::
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। দূর্ঘটনায় কম বেশি আহত হয়েছে ১০ জন। শনিবার ২৫ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮ টার সময় চকরিয়ার হারবাং গয়ালমারা এলাকায় পর্যটকবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে ৪ পর্যটক নিহত হয়েছে। এতে আরো পাঁচজনের বেশি পর্যটক আহত হয়েছে। হতাহতদের মধ্যে নারীও রয়েছে। আহতদের চকরিয়া পৌর শহরের জমজম হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মোঃ হাসেম সত্যতা নিশ্চিত করেছেন। অপর দিকে মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় গেইটে শনিবার ভোর সাড়ে ৬টায় মালবাহী পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: জয়নাল আবেদীন (২৪)। সে রামু চৌমুহনি এলাকার ফল ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১জন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...

বিয়ের অনুষ্ঠান থেকে কক্সবাজার ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ভাই–বোনসহ নিহত ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় একটি মাইক্রোবাসে থাকা কনের ...
Single Page Footer