প্রকাশিত: ২৫/০৫/২০১৭ ৫:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩৬ পিএম

উখিয়া নিউজ ডটকম::

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘চন্দনাইশের কসাইপাড়ার পাঠানপোলে ট্রাক ও টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে এখনো তাদের পরিচয় পাওয়া যায়নি।’

দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। বর্তমানে সড়ক থেকে গাড়ি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন এস আই দেলোয়ার।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...