ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/০৪/২০২৫ ৩:১৭ পিএম

সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলার চট্টগ্রাম -কক্সবাজার রেললাইনের সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশের এ ঘটনা ঘটে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি এখনো। ধারণা করা হচ্ছে তার বয়স আনুমানিক ৩২ বছর।

সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মং ইউ মারমা জানান, শুক্রবার ভোর সকাল আনুমানিক ৫ টা ৫২ মিনিটের সময় সাতকানিয়া উপজেলার রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের স্থানে একজন লোক ট্রেনে কাটা পড়ে মারা যান। ট্রেনটি ভোর ৫ টা ৫২ মিনিটের সময় রাজধানী ঢাকা হতে কক্সবাজারগামী কক্সবাজার এক্সপ্রেস রেলটি যাওয়ার সময় এই লোকটি ট্রেনে কাটা পড়ছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

বিষয়টি স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে অবগত করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। তাহার শরীরে ও আশপাশে মোবাইল বা পরিচয় বহনকারী কিছুই না পাওয়ায় তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ পরিদর্শক এসএম শহীদুল ইসলাম বলেন, সাতকানিয়া স্টেশন এলাকায় ট্রেনে পড়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। আমরা লাশ উদ্ধার করার জন্য পুলিশের একটি টিম পাঠিয়েছি।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...