প্রকাশিত: ১৪/০৬/২০২২ ৮:০১ পিএম

কক্সবাজারে বাড়ছে করোনা। সদর হাসপাতালে গেলো ২৪ ঘন্টায় ১৯ জনের র‍্যাপিড এন্টিজেনে করোনায় আক্রান্ত হয়েছে ৬ জন। আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জনই সদর হাসপাতালে কর্মরত ডাক্তার।

রাতে পাওয়া যাবে পিসিআর ল্যাবের ফলাফল, যাতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করছেন চিকিৎসকেরা।

হঠাৎ করোনা বাড়ার কারন কি? এমন প্রশ্নের জবাবে কক্সবাজার মেডিকেল কলেজের সংক্রমক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন বিভাগের সহকারি অধ্যাপক ডাঃ শাহজাহান নাজির জানান, অনেক গুলো কারণ থাকতে পারে, সুনির্দিষ্ট করে বলার সময় এখনো আসেনি তবে অনেকেরই বোস্টার ডোজ নেয়ার সময় ৬ মাস অতিবাহিত হয়ে গেছে ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারনেও এটা হতে পারে।

অন্যদিকে সিভিল সার্জন ডাঃ মাহাবুবুর রহমান বলছেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন করা অত্যাবশ্যকীয়, সেইসাথে তিনি টিকা গ্রহনের উপর জোর দিয়ে বলেন, যারা এখনো করোনার টিকা নেয়নি তাদের দ্রুত টিকা গ্রহনের অনুরোধ জানিয়েছেন।

সিভিল সার্জন আরো জানান, কক্সবাজার জেলায় পর্যাপ্ত করোনার টিকা আছে। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...