ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৩/২০২৫ ৮:১৫ পিএম

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র বাজারঘাটা ও লালদিঘি এলাকা থেকে সাত মামলার আসামি মোঃ গিয়াস উদ্দিন ও পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ সাইয়ানকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

বুধবার (১৯ মার্চ) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। এসময় সন্ত্রাসী গিয়াস উদ্দিনের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার আ.ম. ফারুক এই তথ্য জানান।

তিনি জানান, ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা কক্সবাজার সদরের বাজারঘাটা ও লালদিঘির পাড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে র‍্যাবের একটি দল পৃথক অভিযান চালায়। অভিযানে ছিনতাইকারী চক্রের দুর্ধর্ষ সদস্য, পর্যটকসহ ব্যবসায়ীদের আতংক, অস্ত্রসহ সাতটির অধিক মামলার আসামি মোঃ গিয়াস উদ্দিন ও ছিনতাইকারী চক্রের আরেক সদস্য মোঃ সাইয়ান প্রকাশ শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব সদস্যরা।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত ছিনতাই চক্রের সাথে জড়িত ছিল বলে স্বীকার করেছে। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...

উখিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে ৭ জন গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির অভিযোগে সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ...

কক্সবাজারে প্যারাসাইলিং থেকে ছিটকে পানিতে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি স্পোর্টস প্যারাসাইলিং পয়েন্টে প্যারাসাইলিং করার সময় ছিটকে পানিতে ...
Single Page Footer