প্রকাশিত: ২৪/০৪/২০১৮ ১১:০৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৪ এএম

স্পোর্টস ডেস্ক- বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দলে খেলেছেন। যাদের জন্য বাংলাদেশের ক্রিকেট দলকে সারা বিশ্ব চিনেছে সেই স্বর্নালী সময়ের তারকা আবার মাঠে ফিরছেন। তৃতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’।এবারের আসরে অংশগ্রহণ করবে ৫টি দল বেক্সিমকো ঢাকা মাস্টার্স,সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার-চট্রগ্রাম মাস্টার্স, এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স ও র-নেশন্স খুলনা মাস্টার্স।

তবে খেলা হবে একটু ভিন্ন ভাবে। প্রতি ইনিংসে হবে ১৫ ওভা্রের। কিন্তু ১৫ ওভারে খেলা হলেও বল হবে ১০০টি মানে ১০০ বল করে প্রতিটি দল খেলবে।বিষয়টা একটু খুলে বলি। প্রতিটি দলের নির্ধারিত বোলাররা মিলে ১৫ ওভার বল করবে। ১৫ ওভার বল করলে বল হবে ৯০টি।এখন বাকি থাকে ১০ বল। এই ১০ বল শেষ ওভার হিসাবে ১ জন বোলার করবে।তাহলে মোট হবে ১০০টি।

প্রতিটি দলের ৫ জন আইকন ক্রিকেটার থাকবেন। ৫ দলের সবাই একে অপরের বিপক্ষে খেলবে।সেরা দুই দল উন্নতী হবে ফাইনালে। খেলা হবে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

উল্লেখ্য, জমজমাট এই টুর্নামেন্ট শুরু হবে ২ মে শেষ হবে ৫ মে।ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

পাঠকের মতামত

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: 'নিজেদের চরকায় তেল দিন'

নেইমারের সমালোচকদের উদ্দেশ্যে কড়া বার্তা: ‘নিজেদের চরকায় তেল দিন’

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর নেইমার জুনিয়রের মাঠের বাইরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা বৃদ্ধি পায়। ব্রাজিলিয়ান ...

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে

ফিফা বিশ্বকাপ ২০২৬- এর শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও দাপট দেখিয়েছে নতুন চ্যাম্পিয়ন স্পেন। টুর্নামেন্টসেরা ...

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রির ...

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন মেসি

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপের সেমিফাইনালে ...
Single Page Footer