প্রকাশিত: ০২/০৬/২০২২ ৯:৩৭ এএম


কক্সবাজারে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।

বুধবার (১ জুন) সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহিদ ইকবাল।

তিনি বলেন, হজ্ব যাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহ তা’লা তাঁদের প্রতি দয়া করেছেন বলে হজ করার সুযোগ পেয়েছেন। তাঁরা হজ্বে গিয়ে দেশ ও জাতির উন্নতির জন্য দোয়া করবেন।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী, হাব প্রতিনিধি আবদুল মালেক, কুতুবশরীফ দরবার প্রতিনিধি অধ্যক্ষ ইদ্রিচ ও বি.এম.এ কক্সবাজারের সেক্রেটারী ডাঃ মাহবুবুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণ কোর্সে কক্সবাজার জেলার মোট ৭৫ জন যাত্রী অংশগ্রহন করেন। তারা সরকারী ব্যবস্থাপনায় এ বছর পবিত্র হজ্ব করতে যাবেন

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...