ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০১/২০২৩ ২:২৯ পিএম

কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় মিয়ানমার থেকে দেশে প্রবেশ করা একটি মাদক ভর্তি বস্তা জব্দ হয়। তবে মাদক পাচারকারীরা নাফ নদীতে ঝাপ দিয়ে সাঁতরে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরে বস্তাটির ভেতর থেকে ১ কেজি ৬৫ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...

উখিয়ার শ্মশানভূমি নিয়ে বিতর্কসরকারি রেকর্ড ও আদালতের নথি সামনে এনে পরিচালনা পরিষদের বক্তব্য

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর ও জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ...

চলে গেলেন ঢাবি-জবি-ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ পরিবারের ৬ জন

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাফিজ ...