প্রকাশিত: ১৪/০৭/২০১৭ ৮:০১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৫ পিএম

কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজারে সাংবাদিক শংকর বড়ুয়া রুমির ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রুমি অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ ২৪ ডটকম ও ডিবিসি নিউজ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

আহত সাংবাদিক জানান, ইজিবাইক যোগে অফিস থেকে বাড়ি যাওয়ার পথে শহরের বাজারঘাটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মাঈন উদ্দিন বিবার্তাকে জানান, এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। জড়িত আরো কেউ ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম লিপু, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকরা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer