প্রকাশিত: ১৬/০৬/২০১৭ ২:৩০ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৫ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কোস্টগার্ড; এ ঘটনায় স্থানীয় জেলেরা সাগরে ভাসতে থাকা জাহাজের তের জন নাবিককে উদ্ধার করেছে ।

শুক্রবার ভোর রাতে কুতুবদিয়া লাইট হাউজ থেকে ৯ নটিক্যাল মাইল দূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে বলে জানান কোস্টগার্ড কুতুবদিয়া ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল আবছার। জাহাজটিতে ১৩ নাবিক ছাড়া আর কোন নাবিক না থাকার কথা উদ্ধার হওয়ারা প্রাথমিকভাবে জানিয়েছে বলে জানান তিনি। তবে জাহাজটি মালবাহী ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি কোস্টগার্ডের এ কর্মকর্তা।

সাইফুল বলেন, শুক্রবার ভোর রাতে স্থানীয় জেলেদের কাছ থেকে কুতুবদিয়া উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লাইটার জাহাজ ডুবির খবর শুনতে পাই। এসময় সাগরে ভাসতে থাকা জাহাজটির ১৩ জন নাবিককে উদ্ধার করার কথাও স্থানীয় জেলেরা জানিয়েছে।

তিনি বলেন, “জাহাজটি পুরোপুরি ডুবে গেছে। জাহাজটি মালবাহী ছিল কিনা নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া জাহাজটিতে ১৩ জন ছাড়া আর কোন নাবিক না থাকার কথা প্রাথমিকভাবে উদ্ধার হওয়ারা জানিয়েছে।”

উদ্ধার হওয়া নাবিকদের বেলা ১২টার দিকে কুতুবদিয়া কোস্টগার্ড ষ্টেশনের নিয়ে আসা হয়েছে বলে জানান সাইফুল আবছার।

পাঠকের মতামত

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

জুতা নিক্ষেপের ঘটনায় জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা চেয়ে আবেদন

মামলার আসামিরা হলেন—রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর ...
Single Page Footer