উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৬/০৪/২০২৫ ৫:৫২ পিএম

নুরুল আমিন হেলালী,কক্সবাজার
পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁও মাইজপাড়া ও জালালাবদের বটতলী পাড়ার মাঝামাঝি রেললাইনের ক্রসিংয়ে কাটা পড়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঈদগাঁও টু চৌফলদন্ডী সড়কের মাইজপাড়া-বটতলীপাড়া পয়েন্টের রেল লাইনে কাটা পড়ে ওই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।

জানা গেছে, রবিবার (৬ এপ্রিল) দুপুর ২টার দিকে ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কের রেল ক্রসিং অতিক্রম করার সময় চট্রগ্রাম-কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে পড়ে ওই ব্যক্তি মারা যান। নিহত ব্যক্তি ঈদগাঁও থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে এই রিপোর্ট লিখা পর্যন্ত নিহতের পরিচয় জানা যায়নি। ক্রসিংয়ে দ্বায়িত্বরত গার্ডম্যানের গাফিলতির কারণে উক্ত দুর্ঘটনা ঘটেছে বলে জানান কয়েকজন প্রত্যক্ষদর্শী। তাদের মতে,রেল উক্তস্থানে আসার পুর্ব থেকে গেইটম্যান ঘুমন্ত অবস্থায় ছিলেন। দুর্ঘটনা ঘটার সাথে সাথে তিনি পালিয়ে যান বলেও নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা। মুলত গেইটম্যান চলন্ত রেলটি ক্রসিংয়ে পৌঁছার পুর্বে সিগনাল প্রতিবন্ধক বাঁশটি দিলে হয়ত এই দুর্ঘটনা থেকে পরিত্রাণ পাওয়া যেত বলে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...