ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৩/২০২৫ ৪:২৯ পিএম




কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে মৃত৷ শ্বশুরকে দেখতে যাওয়ায় পথে এক মসজিদের ইমামকে অপহরণ করে নিয়ে গেছে ডাকাত দল।

অপহৃত ইমাম হলেন মৌলানা মিজানুর রহমান আজিজী (৩০)। তিনি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাটা জঙ্গল এলাকার মসজিদের ইমাম ও বড় বিল এবতেদায়ি নূরানি মাদরাসার প্রধান শিক্ষক। তিনি একই এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।



মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে সড়কের হিমছড়ি ঢালায় এ ঘটনা ঘটে ।

ঈদগড়ের সংবাদকর্মী আবুল কাশেম জানান, শ্বশুরের মৃত্যুর সংবাদ পেয়ে দেখতে যাচ্ছিলেন মিজানুর রহমান আজিজী। সিএনজিতে করে ঈদগাঁও আসার পথে তিনি ডাকাত দলের কবলে পড়েন।



এ সময় ডাকাতরা ফাঁকা গুলি করে যাত্রীদের সর্বস্ব লুট করে নেয়। ইমামকে অপহরণ করে গহীন জঙ্গলের দিকে নিয়ে যায়। দুপুর গড়িয়ে বিকাল হলেও এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যহত আছে

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...