উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩/০৩/২০২৫ ৪:০৭ এএম

কক্সবাজারের পেকুয়ায় মাদরাসা ছাত্রীকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে আহসান উল্লাহ নামে পেকুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারীর বিরুদ্ধে।

আহত মাদ্রাসা ছাত্রী আরিফাতুল জন্নাত রেশমি (১৫) বারবাকিয়া মৌলভী বাজার ফারুকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী।

বুধবার (১২ মার্চ) সকাল ৯ টার দিকে টইটং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই মাদ্রাসা ছাত্রীর পিতা শফিউল আলম (৩৮) ও মা শাহিনাও (৩৩) আহত হয়।

অভিযুক্ত পেকুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অফিস সহকারী আহসান উল্লাহ টইটং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোহাম্মদ শরীফের ছেলে।

জানা যায়, সকালে মাদ্রাসা ছাত্রী কোচিংয়ে যেতে বাড়ি থেকে বের হয়। এ সময় আগে থেকে ওই ছাত্রীর বাবা-মা বাড়ির ঘেরা মেরাতম করার কাজ করছিল। এ সময় অভিযুক্ত আহসান উল্লাহসহ আরও কয়েকজন ছাত্রীর মা-বাবাকে মারধর করে।

এতে মাদ্রাসা ছাত্রী তার বাবা মা’কে বাঁচাতে গেলে অভিযুক্ত আহসান উল্লাহ ধারালো দা দিয়ে কুপিয়ে মাদ্রাসা ছাত্রী আরিকাতুল জান্নাত রেশমিকে গুরুতর রক্তাক্ত আহত করে।

এ সময় ওই ছাত্রী অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত আহসান উল্লাহসহ অন্যরা পালিয়ে যায়। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ওই ছাত্রীসহ আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত এলজিইডি অফিস সহকারী আহসান উল্লার সাথে যোগাযোগ করা হলে মাদ্রাসা ছাত্রীর মাথা ফাটানোর কথা অস্বীকার করে তিনি বলেন, আমার বাবার সাথে ওই ছাত্রীর বাবা-মা’র ধস্তাধস্তি হয়, এতে ওই ছাত্রী অজ্ঞান হয়ে যায়। আমি ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করেছি ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মাদ্রাসা ছাত্রীকে মাথা ফাটানোর অভিযোগ শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...