রোহিঙ্গাদের বরাদ্দ সাবান বিক্রি, ৩৫ হাজার টাকা জরিমানা
‘ইন্ডিয়ান গুরুদেব’ আগরবাতির আদলে খালি প্যাকেট তৈরি করে নকল আগরবাতি ভরে বাজারজাত করার অভিযোগে রাঙামাটির ...
কক্সবাজার প্রতিনিধি::
কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড নাজিরারটেকে ছুরিকাঘাতে মিজবাহ (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মিজবাহ স্থানীয় আবুল বশরের ছেলে। সে হাসেমিয়া কামিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্র।
মঙ্গলবার এশার নামাজের আগে মিজবাহ ওই এলাকায় তার বাবার দোকানে বসাবস্থায় পার্শ্ববর্তী নুরুল আমিনের পুত্র নয়ন ও জামাতা আজিজ হামলা করে ছুরিকাঘাত করে। জেলা সদর হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত বড়ুয়া বলেন, পুলিশ অভিযান চালিয়ে নয়নকে আটক করেছে। কি কারণে হামলা তা জানা যায়নি।
পাঠকের মতামত