উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৩/০৪/২০২৩ ৪:২৪ পিএম , আপডেট: ২৪/০৪/২০২৩ ৮:৫৮ এএম

কক্সবাজারে নাজিরারটেকে ভেসে আসা একটি ট্রলার থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেগুলো পঁচে গলে কঙ্কাল হয়ে গেছে।

রোববার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়। এখন পর্যন্ত ১০জনের মরদেহ উদ্ধারের তথ্য জানা গেছে

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

ওসি জানান, ট্রলারটি এখনো সাগরে অর্ধনিমজ্জিত অবস্থায় রয়েছে। আরও কঙ্কাল আছে কিনা তা দেখতে আমাদের টিম উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

কোথা থেকে ট্রলারটি ভেসে এসেছে তা জানাতে পারেননি ওসি। যেসব মরদেহ উদ্ধার করা হয়েছে তাদের পরিচয় জানার মতো কোনো উপায় নেই। সবগুলো মরদেহ পঁচে গলে কঙ্কালে পরিণত হয়েছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতিশ চাকমা জানান, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হয়েছে

পাঠকের মতামত

মৃত্যুর পরও লাখো হৃদয়ে আলীম উদ্দিন ফকিরপীরে কামেলের জানাজায় হাজারো মানুষের ঢল, দ্বীনের পথে তাঁর অবদানের স্মরণ

মৃত্যুর পরও লাখো মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন শাহ সুফি আলহাজ্ব আলীম উদ্দিন ফকির, এমন প্রত্যয় ...

গর্ভপাতের চাপ ও নির্যাতনের অভিযোগ, মৃত্যুর আগে বিচার চেয়েছিলেন কক্সবাজারের সুমাইয়া

বিয়ের প্রতিশ্রুতি, গর্ভে অনাগত সন্তান আর প্রিয় মানুষের স্বীকৃতি চেয়ে শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেছিলেন ...
Single Page Footer