প্রকাশিত: ১৮/০৫/২০২২ ৩:২৬ পিএম

কক্সবাজারে ভ্রমণে আসা লাবণী আকতার (১৯) নামের এক তরুনী ৪ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু বরণ করেছে। পুলিশ বলছে, অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার (১৮ই মে) দুপুর সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় সঙ্গে আসা ৪ বন্ধুর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে।
লাবণী আকতার ঢাকার যাত্রাবাড়ি বসবাসকারি বরগুনার মনির হোসেনের কন্যা। এ ঘটনায় আটকরা হলেন, যাত্রীবাড়ি এলাকার মো. জাহাঙ্গীরের পুত্র কামরুল আলম (২০) ও আবদুর রহমানের পুত্র আরিফ রহমান নিলু (২১)।

কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানিয়েছেন, ৪ বন্ধু সহ ১১ই মে কক্সবাজার আসেন তারা। এসে কলাতলীর বীচ হলি ডে নামের একটি আবাসিক হোটেল অবস্থান নেন। ওখানে ১৪ই মে অসুস্থ হলে তরুনীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৬ মে তরুণীকে আইসিইউতে হস্তান্তর করা হয়। এসময় সঙ্গে আসা ৪ জনের মধ্যে ২ জন স্বীকার করেন তারা অতিরিক্ত মদ্যপান করেছিল। এ ঘটনায় ২ জনকে আটক করা হলেও অপর ২ জন পালিয়ে গেছে।

তিনি জানান, ৪ দিন চিকিৎসাধিন থাকার পর বুধবার সাড়ে ১২টায় তরুণী মৃত্যু বরণ করে। ইতিমধ্যে মেয়েটির পিতা সহ অভিভাবকরা কক্সবাজারে অবস্থান করছেন। এব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি তদন্ত জানান, আটক ২ জনকে এ ঘটনায় ৫৪ ধারায় আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারা হেফাজতে রেখেছে। সুত্র: ডিবিসি

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...