ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১০/২০২৪ ৭:২৭ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে প্রান্ত দেব প্রবাল নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ প্রান্ত দেব কক্সবাজার ঈদগাঁও কেজি স্কুলের ৯ম শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনচার্জ ওসমান গনী।

কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
তিনি বলেন, প্রতিমা বিসর্জন শেষে অনেকে গোসল করছিলেন। গোসলের একপর্যায়ে স্রোতের টানে প্রান্ত দেব তলিয়ে যায়। আমরা নৌ বাহিনী ডুবুরি দলের সঙ্গে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার আবুল কালাম বলেন, প্রতিমা বিসর্জনে গিয়ে এক দর্শনার্থী নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...