প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৫:০৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের অভিযানে সাজা প্রাপ্ত, চুরি-ছিনতাই, মাদক সহ বিভিন্ন মামলার পলাতক ১১ জন আসামীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
গত ২৪ ঘন্টায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, এসআই দীপক কুমার সিংহ, এসআই মনির হোসেন, এসআই শফিকুল ইসলাম, এসআই নাজির হোসেন, এসআই জাবেদ আলম, এ,এস,আই, রাজীব বৈরাগী, এ,এস,আই শামীমের সমন্বয়ে বিভিন্ন টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া- দক্ষিন ডিককুল ঝিলংজা থেকে ১ বৎসরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মোঃ সিরাজুল ইসলাম সিরাজ ও টেকপাড়া থেকে মোহাম্মদ সোহেল আদনান’কে, দক্ষিন রুমালিয়ারছড়া থেকে রফিকুল ইসলাম (৩৫), মধ্যম নুনিয়ারছড়া থেকে মোঃ জসিম, উত্তর রুমালিয়ারছড়া থেকে আবুল মোকাররম, খুরুশকুল পেচার ঘোনা থেকে এহছান উদ্দিন, লাইট হাউজ পাড়া থেকে আবুল হাসেম(আক্কাস), মধ্যম টেকপাড়া থেকে মীর মোঃ রাসেল (৩২), ক্যাং পাড়া বৌদ্ধ মন্দির এলাকা থেকে ক্য জ রাখাইন (৩৭), সাংস্কৃতিক কেন্দ্রে সামনে থেকে ছিনতাইকারী শাহাব উদ্দিন (২৫), মুহুরীপাড়া বিসিক এলাকা থেকে সৈয়দ আহম্মদ (৪২)’কে গ্রেফতার করা হয়।

অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, ধৃত ব্যক্তিরা গ্রেফতার এড়াতে দীর্ঘদিন পলাতক ছিল। গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...
Single Page Footer